শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় জেলা শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম জাকের, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূঁইয়া, সদস্য সচিব আরাফাত হোসেন, সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকসেবায় ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা অটুট রাখতে এবং চলমান স্থিতিশীলতা বজায় রাখতে তাকে দ্রুত স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন।

তারা আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ইসলামী ব্যাংক   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close