রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      সরবরাহ কম থাকায় সারা দেশে তীব্র গ্যাস-সংকট      
আন্তর্জাতিক
ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের স্থলে ছুটি থাকবে একদিন।

একইসঙ্গে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ছুটির তারিখও পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর নবান্ন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপনের দিন পরিবর্তন হওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে। তবে পূর্বের দুই দিনের ছুটি কমিয়ে এবার তা এক দিনে নামিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বরে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটিসংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে ২০২৬ সালের ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) কুরবানির ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়।

কিন্তু এ বছর ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনে কেবল ২৮ মে ছুটি ঘোষণা করা হচ্ছে। পূর্বের ঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করা হল। ওই দুই দিন সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য হবে।

পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কুরবানির ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দুদিন ছুটি ঘোষণা করে। কিন্তু বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে রাজ্য বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। আর বিপরীতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

সূত্র: আনন্দবাজার

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   ছুটি   শুভেন্দু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close