রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরে গরুর হাটে নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৪ মে) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শতবর্ষী ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শন করেন মাদারীপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন।

এ সময় তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি জাল টাকার নোট শনাক্তকরণ মেশিনের মাধ্যমে বিভিন্ন নোট পরীক্ষা করে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেন।

র‍্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন বলেন, “জাল নোট চক্র, চুরি, ছিনতাইকারী, বলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্রকে দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পশুর হাটে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সড়কে নৈরাজ্য ঠেকানো যায়, সেজন্য ২৪ ঘণ্টা র‍্যাব-৮ এর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close