রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ঈদযাত্রায় সোমবার থেকে চলবে অতিরিক্ত ১০ ট্রেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে সোমবার (২৫ মে) থেকে অতিরিক্ত ১০টি ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে। আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।’

তিনি জানান, সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। তবে আজকের মধ্যেই এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ট্রেনের ছাদে যাত্রা ঠেকানো এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close