রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:১৩ পিএম আপডেট: ২৪.০৫.২০২৬ ১:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশু রামিসা হত্যা ও দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদ জানিয়ে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে বান্দরবানের সচেতন ছাত্র সমাজের আয়োজনে জেলা সদরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রামিসার মতো নিষ্পাপ শিশুকে জঘন্যভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত দোষী ব্যক্তিকে কালবিলম্ব না করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ সময় বক্তারা বর্তমানে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে মন্তব্য করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়া এবং নারী ও শিশুদের নিরাপত্তা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসিফ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া, মাহীর ইরকিসামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এল এ


আরও সংবাদ   বিষয়:  রামিসা   হত্যা   প্রতিবাদ   বান্দরবান   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close