সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গণবিজ্ঞপ্তিতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দূরপাল্লার গণপরিবহন মালিক, শ্রমিক, সাধারণ যাত্রী এবং পথচারীদের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নিচের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে-

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনাবলী

১. নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।


২. যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।


৩. যাত্রীদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না।

৪. একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা নিষিদ্ধ।

৫. সিট ব্যতীত বাসের ছাদে কোনো অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।

৬. পণ্য ও পশুবাহী যানবাহনে (বিশেষ করে কোরবানির পশু নামিয়ে দিয়ে ফিরতি পথে) কোনো যাত্রী বহন করা যাবে না।

৭. বেপরোয়া ও অতিরিক্ত গতি পরিহার করে নির্দিষ্ট গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।

৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।

৯. নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।

১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

১১. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো বন্ধ রাখতে হবে।

১২. কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।

১৩. চালক নিয়োগের পূর্বে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করতে হবে।

১৪. মালিক পক্ষ কোনো চালককে একটানা ৫ ঘণ্টা এবং দিনে সর্বমোট ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করতে পারবেন না।

যাত্রী সাধারণের জন্য নির্দেশনাবলী

সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। যাত্রীদের নিজেদের মালামাল নিজ হেফাজতে ও দায়িত্বে রাখতে হবে।

বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্য বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের জন্য নির্দেশনাবলী

রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারের সময় দৌড়ানো বা মোবাইল ফোনে কথা বলা যাবে না। চলাচলের জন্য রাস্তার মূল অংশ পরিহার করে ফুটপাত ব্যবহার করতে হবে।

ডিএমপি জানিয়েছে, ঈদ যাত্রায় টার্মিনালে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   ডিএমপি   ১৪ নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close