রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
বান্দরবানে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে আটককৃত কিশোরকে সকালে থানচি থানার পুলিশ হেফাজতে থানায় নেওয়া হলে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এলাকাবাসী থানা ঘেরাও করে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে যথাযথ শাস্তি প্রদানের জোর দাবি জানান।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও থানার সামনে নিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে থানচি থেকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলা রুজু করা হচ্ছে।

তিনি আরো জানান, এই বিষয়ে তদন্ত শেষে আরো বিস্তারিত জানা যাবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   শিশু ধর্ষণ   অভিযোগ   কিশোর আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close