শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘জেগে ওঠো বাংলাদেশ-রুখে দাঁড়ানোর এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু রামিসা, লামিয়া, আছিয়া হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা ১২ টার সময় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালন করে সু-শাসনের জন্য নাগরিক (সুজন), সম্মিলিত নারী সমাজ সহ নানা সংস্কৃতিক গোষ্ঠী।

এ সময় বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি এবং সংগ্রামি বাংলার প্রকাশক ও সম্পাদক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলাম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

সমাবেশে বক্তারা রামিশা হত্যার আসামি সোহেলের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবি জানান এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে জরুরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close