শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কাপাসিয়ায় রাতের আঁধারে কৃষকের ফলজ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

সম্প্রতি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিলজুড়াইল গ্রামের মজিবুর রহমান ওরফে কালা চানের তৈরি করা ফলজ বাগানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান কালা চান বলেন, ‘আমার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই আমি  কৃষিকে পেশা ও নেশা হিসেবে বেছে নেই। আমি জমি লিজ নিয়ে ২ বিঘা জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলি। এর মধ্যে পেঁপে, মাল্টা, আনারসহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে।’

তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের অনেক  ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি ১০০ মাল্টা গাছ, ৫০ টি পেঁপে গাছ, ৫০০টি আনারস, ৪৫ টি রাম্বুটান চারা গাছের গোড়া থেকে কেটে ফেলে দিয়েছে। আমি ৭-৮ বছর যাবত বহু কষ্ট ও পরিশ্রম করে ১০ থেকে ১১ লক্ষ টাকা খরচ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলি। মাল্টা, পেঁপে ও আনারসের বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কেটে ফেলে আমার বুক ভরা স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয় বলে তিনি আক্ষেপ করেন। এতে  আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এবছর লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার।

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমানের বাগান পরিদর্শন করে তাকে শান্তনা প্রদান করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ঙমাওলানা আবুল ফাত্তাহ। তিনি অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তরগাও ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান মিজানসহ অনেকেই জানান, গাছ মানুষের পরম বন্ধু কিন্তু এখানে গাছের সঙ্গে শত্রুতা খুবই অবাক করা বিষয়। এ ঘটনায় আমরা এলাকাবাসী সরকারিভাবে কৃষক মজিবুর রহমানকে সহযোগিতা করার দাবি জানাচ্ছি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close