শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
রায়পুরায় ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:২৪ পিএম
রফিকুল ইসলাম মুন্সি

রফিকুল ইসলাম মুন্সি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসায় প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম মুন্সি এলাকার সাহারাজ খলিফার ছেলে। টাইলস, স্যানেটারি ও হার্ডওয়্যার মালামালের ব্যবসায় করতেন তিনি। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত রফিকুল প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। শনিবািরি রাত ১০টার পরও বাড়ি ফিরছিলেন না তিনি। পরে তার স্ত্রী দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। 

এ খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দেখতে পাই, রফিকুলের রক্তাক্ত মরদেহ দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোববার (২৪ মে) সকালে সিআইডি থেকে বিশেষ ক্রাইমসিন ইউনিট টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরপর মর্গে গিয়েও আলামত সংগ্রহ করবে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুরাm ব্যবসায়ীকে গলা কেটে হত্যা   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close