শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত দুই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। 

রোববার (২৪ মে) ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
  
নিহতরা হলেন বাগেরহাট জেলার ভজনখালি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)।

স্থানীয়রা জানান, রংপুর থেকে দক্ষিণাঞ্চলগামী একটি তামাকবোঝাই ট্রাক ও কুষ্টিয়া থেকে উত্তরাঞ্চলগামী পেঁয়াজবোঝাই ট্রাক গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার ও পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা নিহত হন। 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সেই সাথে দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি হেফাজতে নেয় পুলিশ। 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘ট্রাক চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহটি মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাজাহানপুর   ট্রাকের সংঘর্ষ   চালক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close