রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ব্যাংকের সুনাম ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ মে) চাটখিল পৌর বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সাধারণ গ্রাহকদের একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাটখিল শাখার ম্যানেজার মো. আনোয়ার হোসেনের কাছে দুইটি পৃথক স্মারকলিপি হস্তান্তর করেন।

এর মধ্যে একটি স্মারকলিপি চাটখিল শাখা ব্যবস্থাপকের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এবং অপরটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে দেওয়া হয়।

মানববন্ধনে চাটখিলের স্থানীয় ব্যবসায়ী, সচেতন গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে আবুল কালাম প্রবাসীদের ক্ষোভ ও উদ্বেগের কথা তুলে ধরে বলেন, ‘আমরা প্রবাসীরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে বৈধ পথে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাই। দেশের অর্থনীতি সচল রাখতে আমাদের এই কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রাখি। কিন্তু ইদানিং ব্যাংকটিকে নিয়ে যে ধরনের অনিয়ম ও চক্রান্তের খবর শোনা যাচ্ছে, তাতে আমরা চরম দুশ্চিন্তায় আছি। আমাদের আমানতের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। যদি ব্যাংকিং খাতের এই অস্থিতিশীলতা ও লুটপাট বন্ধ না হয়, তবে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করতে বাধ্য হবে।’

মো. আনোয়ার হোসেন বলেন, ‘গ্রাহকদের দাবি ও স্মারকলিপি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   ইসলামী ব্যাংক রক্ষা   গ্রাহকদের মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close