সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
বান্দরবানে ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। 

রোববার (২৪ মে) দুপুরে আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড সংলগ্ন মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট এলাকার ৪১ নম্বর পিলারের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাল্লুক্যা পাড়ার অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই স্থানীয় বাসিন্দা ও পেশায় শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সীমান্তবর্তী তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন শ্রমিক। এ সময় মিয়ানমার সীমান্ত এলাকায় পূর্ব থেকে পুঁতে রাখা একটি স্থল মাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন অক্যমং তঞ্চঙ্গ্যা। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরও একটি মাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চিক্যং তঞ্চঙ্গ্যা ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. জাফর ইকবাল বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঘুমধুম সীমান্ত   মাইন বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close