সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউলের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:০৪ পিএম
রবিউল ইসলাম

রবিউল ইসলাম

বগুড়ায় পরকীয়ায় জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) মারা গেছেন। 

রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রবিউল ইসলাম বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। 

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) আতোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের জানেসাবা হাউজিংয়ে রবিউল ইসলাম তার স্ত্রীর বড় ভাইয়ের (সমন্ধি) অনুপস্থিতিতে তার বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

পুলিশ সুত্র জানায়, রবিউল ইসলাম তার সমন্ধির স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত মঙ্গলবার সকালে তিনি ওই বাসায় যান। সেসময় তার সমন্ধি বাসায় ছিলেন না। সেখানে রবিউল ইসলাম তার সমন্ধির স্ত্রীর সাথে ঝগড়া করেন। পরে পাশের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার সমন্ধির স্ত্রী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বটি দিয়ে ওড়না কেটে রবিউলকে উদ্ধার করে তার স্ত্রীকে খবর দেন। 

পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পর দিন বুধবার (২০ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান। 

আতোয়ার হোসেন বলেন, ‘রবিউল ইসলামের পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পরকীয়ার জেরে আত্মহত্যা   আত্মহত্যার চেষ্টা   পুলিশ কর্মকর্তার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close