শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আদিতমারীতে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
আদিতমিরী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটে। 

রোববার (২৪) নিহতের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত স্বপ্না বেগম এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে। ২০ বছর আগে স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান, চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়ি রয়েছে। ওই বাড়িতেই একা অবস্থান করছিলেন তিনি। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান।

​রোববার সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক (গেট) খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওয়ার্ড সদস্য রাজ্জাক বলেন, ‘সম্ভবত শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। আমাদের ধারণা- ঘাতকরা তাকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে।’

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক  বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।’

​তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   নারীকে ধর্ষণের পর হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close