শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে চাঁদাবাজির দায়ে হাইওয়ে থানার পাঁচ পুলিশ প্রত্যাহার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলো হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান এবং আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোল চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল চালকের নিকট থেকে ৫০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপারকে জানানো হয়। পরে পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।’

আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ আসার পর পাঁচ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   চাঁদাবাজি   হাটিকুমরুল হাইওয়ে থানা   পুলিশ প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close