সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ফটিকছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জুলাই সনদ নিয়ে অপপ্রচার ও মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

রোববার (২৪ মে) বিকালে ফটিকছড়ির বিবিরহাট সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন টিটু, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দীন, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দীন মেসি, সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্না, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, জাহেদ, মঞ্জু, তানভীর, ডালিম, সোহেল রানা, শাহেদুল আলম, এমদাদ উল্লাহ, জাব্বার, আকিব, নয়ন প্রমুখ।

তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। বিএনপি কখনোই জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে যায়নি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। যারা এ বিষয়টি নিয়ে মব সৃষ্টি ও অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতেই আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মব সৃষ্টির অপচেষ্টা   ফটিকছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close