রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ মে) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আগামী নির্বাচন পরিচালনা পর্যন্ত ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক পদে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর), সদস্য সচিব রুবেল আহমেদ (দিনকাল), যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়) এবং যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ) মনোনীত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন আব্দুর রব (দৈনিক সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া)।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   প্রেসক্লাব   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close