সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩৮ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তারা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনিছুর রহমান ব্র্যাকের ক্রেডিট অফিসার পদে বগুড়ায় চাকরি করতেন। কুরবানির ঈদ উপলক্ষে আনিছুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

সকাল পৌনে ৮টার দিকে বনানী মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার।

স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈদ   বাবা   মেয়ে   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close