শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
‘সীড অব সাদাকাহ’র সহায়তায় গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অসহায় পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট টিনের ঘর নির্মাণ করে উপহার দেওয়া হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীড অব সাদাকাহ’।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কুটিপাড়া এলাকায় নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সাংসদ মো. রায়হান সিরাজী।

স্থানীয়রা জানান, কুটিপাড়া এলাকার হোটেল শ্রমিক মো. মিলন মিয়া প্রায় দুই বছর আগে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন স্ত্রী কুলসুম আক্তার সুমি। বসবাসের জন্য নিরাপদ ঘর না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন তারা।

এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়ায় ‘সীড অব সাদাকাহ’। সংগঠনটির অর্থায়নে নির্মিত দুই কক্ষবিশিষ্ট টিনের ঘরটি কুলসুম আক্তার সুমির হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সোয়াইবুর রহমান প্রমুখ।

মো. রায়হান সিরাজী বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা এগিয়ে এলে অনেক হতদরিদ্র পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।”

বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সবাইকে মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীড অব সাদাকাহ   গঙ্গাচড়ায় অসহায় পরিবার   মাথা গোঁজার ঠাঁই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close