সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সাংবাদিক তুহিনের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামের ওপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ মে) সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোটার্স ইউনিটি ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে মানববন্ধনে  উপজেলায় কর্মরত সংবাদকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত।’

তাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে মূলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হামলা ও হুমকির শিকার হচ্ছেন।’

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধনে কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক মেসবাহউদ্দিন মান্নু, মোশারেফ হোসেন মিন্টু ও বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমন, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু, এখন টিভির জসীম পারভেজ, দীপ্ত টিভির ইমরান, বিজয় টিভির পারভেজ, আনন্দ টিভির সুজন মৃধা ও মানবকণ্ঠের গোফরান পলাশ, খোলা কাগজের প্রতিনিধি সোলায়মান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিনের ওপর হামলা   হামলার প্রতিবাদ   কলাপাড়ায় মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close