শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করার আহ্বান সাইফুল হকের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:২৮ পিএম
সাইফুল হক

সাইফুল হক

হামে শিশুমৃত্যু রোধে ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাইফুল হক এ আহ্বান জানান।
 
বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ঈদের এই লম্বা ছুটিতে হামে শিশুমৃত্যু পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এটা বিবেচনায় নিয়ে ঈদের ছুটিতে চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে স্বাস্থ মন্ত্রণালয়কে তা নিশ্চিত করতে হবে।’

সাইফুল হক উল্লেখ করেন, ইতোমধ্যে হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে, যা এক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে।’

‘হামে মৃত্যুর সাথে অপুষ্টি ও ডায়রিয়ার সম্পর্কের পাশাপাশি অন্য কোনো ভাইরাসের সম্পর্ক আছে কিনা, গবেষক ও ডাক্তারদের তাও খুঁজে বের করা দরকার।’

সাইফুল হক কোটি কোটি মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তির ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠতেও তিনি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। 

বিবৃতিতে সাইফুল হক দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘এ দেশের ঐতিহ্য অনুযায়ী এবার দেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা স্বস্তির   নিরাপদ করার আহ্বান   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close