সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ বিতারণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার কুমড়ীরহাট স্কুল অ্যান্ড কলেজে মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করেন লালমনিরহাটের আদিতমারী-কালিগঞ্জ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও ভ্যান, রিকশা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 
কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসির বিধান কান্তি হালদার। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক ও সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল বান্না, ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আমির হামজা নান্নু।

উপজেলা ৮টি ইউনিয়নের ১ হাজার পরিবার প্রত্যককে ৩০ কেজি করে চাল এবং এমপি রোকন উদ্দিন বাবুলের নিজস্ব তহবিল থেকে উপজেলার ৩০০ জন রিকশা, অটো ও ভ্যান চালকের মাঝে ঈদ উপহার হিসেবে মুরগি, ডাল, পেঁয়াজ, পোলাওয়ের চাল, তেল ও সাবানসহ ১ হাজার টাকা মূল্যের বিশেষ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিএনপি সরকার সবসময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে বিএনপি জনগণের পাশে থাকবে।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ১৬ বছর তারা ক্ষমতায় থেকে তাদের এমপিরা সব লুটপাট করে খেয়েছে। দুঃসময়ে তারা জনগনের পাঁশে দাঁড়ায়নি। এ জন্য তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বিএনপি প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় ভবিষৎতেই পাশে থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   দুঃস্থ   অসহায়দের মাঝে ঈদ উপহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close