শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:৪১ পিএম আপডেট: ২৫.০৫.২০২৬ ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশু রামিসা আক্তারসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ খতিব সৈয়দ আব্দুল মুহিত, অ্যাডভোকেট আব্দুল আলীম, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান, সাংবাদিক আনহার আহমদ সমসাদ, শিক্ষাবিদ মখবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মুক্তাদির হোসেন, সাংবাদিক মহসিন আহমদ প্রমুখ।

মানববন্ধনে আবু তাহের বলেন, ‘শিশু রামিসার ওপর নারকীয় পৈশাচিক নির্যাতন ও পরবর্তী হত‍্যায় দেশ আজ স্তম্ভিত। নৃশংস এই ঘটনায় দেশের প্রত‍্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যদি এই ধরনের নিশংস নির্যাতন ও হত‍্যার বিচার ১০ বছর লেগে যায়, সেটা আর বিচার থাকে না। তাই, দ্রুত রামিসা হত‍্যাকাণ্ডের বিচার করতে হবে। একইসঙ্গে দেশের সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেশব্যাপী ধর্ষণ   হত্যার প্রতিবাদ   মৌলভীবাজারে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close