শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কাহালুতে বাস চাপায় মা-মেয়ে নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার কাহালু উপজেলায় বাস চাপায় ভ্যান যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক।

সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কাহালু থানার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও তার মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)।

আহত আহত ভ্যান চালকের নাম শাওন (১৮)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, মা-মেয়ে দুপচাচিয়া উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। কাজিপাড়া বাসস্ট্যান্ডের ১৫০ গজ আগে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যান চালক শাওনকে (১৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন।

শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পরপরই হেলপারকে গাড়িতে রেখে পালিয়ে যায় বাসচালক। পুলিশ বাসটি জব্দ এবং মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাহালু   বাসচাপায় মা-মেয়ে নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close