রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
পশুর হাট শেষে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করা হবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে।’

মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে বাসায় ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে। যেকোন সহায়তা দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।’

ক্রেতা-বিক্রেতাদের সহায়তার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ জননিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। যেকোনো অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  পশু   হাট   নিরাপদে   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close