সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার আটঘরিয়ায় ৫০০ অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে গোড়রী বিএনপির কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে আরিফ হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমরা চাই, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক।”

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহিমা ও ভালোবাসার নিদর্শন। আমরা সকল শ্রেণির মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।”

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close