শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় স্বামীর পর স্ত্রীর আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে স্বামীর আত্মহত্যার মাত্র দেড় মাসের মাথায় স্ত্রী রত্না রানী সরকারের (৩০) আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ ও ঋণের চাপের কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রত্না রানী সরকার মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না রানীর স্বামী রতন সরকার ঋণের চাপ সহ্য করতে না পেরে দেড় মাস আগে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।

স্বামীর মৃত্যুর পর রত্না রানী মানসিকভাবে ভেঙে পড়েন। একই সঙ্গে ঋণের চাপও তার ওপর এসে পড়ে। এতে তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রত্না রানী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রত্না রানীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close