রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বগুড়ায় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় সুপারভাইজার ও হেলপার নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০) ও ট্রাকের হেলপার হৃদয় হোসেন (৩০)।

বুধবার (২৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ভোররাত ৩টার দিকে সামনের চাকা পাংচার হলে কাহালু উপজেলার পাগলাপীর নামক স্থানে সড়কে দাঁড়িয়ে ছিল। ভোররাত সাড়ে ৩টার দিকে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সাড়ে ৮টায় হৃদয় হোসেন মারা যান।

কাহালু থানার ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহত দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close