শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমান্ত আইন না মেনে, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে নাগরিকদের কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত থেকে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান।  

তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। রাতে টহলকালে আমাদের সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা আর চেষ্টা করেনি।’

তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের যে কোন পাশ দিয়ে এই পুশইন চেষ্টা করতে পারে বিএসএফ। তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে বিজিবি। পাশাপাশি, তারা এটা হতে দেবেন না বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা। 

এছাড়া কলকাতার এক সাংবাদিক জানান, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বর্তমানে ১১০ জনকে একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭০ জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে ১৮০ জন বিএসএফের হেফাজতে রয়েছেন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   সীমান্ত   বিএসএফ   পুশইন   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close