সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে এমপি রোকন উদ্দিন বাবুল
রেজাউল করিম, লালমনিরহাট
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জের বিভিন্ন হাট-বাজারগুলোতে দেখা গেছে, দোকান আছে কিন্তু মালামাল নেই। অর্থের অভাবে ব্যবসায়ীরা দোকানে পণ্য তুলতে পারছেন না। অনেক ব্যবসা প্রতিষ্ঠান একপ্রকার বন্ধ হওয়ার পথে। ঠিক সেই মুহূর্তে নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ালেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

তিনি বুধবার (২৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের খোঁজখবর নেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নিজ উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

পরে এমপি দুই উপজেলার ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

কালীগঞ্জের চাপারহাট এলাকার মহির উদ্দিন নামের একজন সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “আমার দোকানটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে ঘর মেরামত ও দোকানে মাল তুলতে পারছিলাম না। আজ এমপি মহোদয়ের কাছ থেকে নগদ অর্থ পেয়ে আমি খুবই উপকৃত হলাম। এখন ঘর মেরামতসহ দোকানে মাল তুলে আরও জোরালোভাবে ব্যবসা করতে পারব।”

আরেক সহায়তাপ্রাপ্ত ব্যবসায়ী ভেলাবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মনসুর আলী বলেন, “আমার কোনো জায়গা-জমি নেই। সরকারি গুচ্ছগ্রামে থাকি। কোনো রকমে একটি ছোট দোকানে চা, পান ও বিস্কুট বিক্রি করে সংসার চালাতাম। একপর্যায়ে কাস্টমারদের বাকির কারণে দোকান প্রায় শেষ হয়ে যায়। মহাজনও আর মাল দিত না। দোকান প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। এমন সময়ে এমপি মহোদয়ের টাকা পেয়ে আমার দোকান আবার সচল হলো এবং সংসারের রোজগারের একটি পথ তৈরি হলো।”

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “আমি যেহেতু তৃণমূলের রাজনীতি করি, সেহেতু দীর্ঘদিন ধরে অনুভব করছি যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অর্থের অভাবে দোকান পরিচালনা করতে পারেন না। সে কথা চিন্তা করে বিভিন্ন হাট-বাজারে তাদের সামান্য সহায়তা করছি, যাতে তারা ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারেন। ভবিষ্যতে তারা ব্যবসায় আরও এগিয়ে গেলে আমি আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

তিনি আরও জানান, দুই উপজেলার ধর্মীয় ও সামাজিক যেকোনো দুর্যোগ, মহামারি বা সংকটে সমাজের খেটে খাওয়া, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে তিনি তার নির্বাচনী এলাকায় দুস্থ ও অসহায়দের ত্রাণ বিতরণ এবং দরিদ্র রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহারসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষুদ্র ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close