রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:০৩ পিএম আপডেট: ২৮.০৫.২০২৬ ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে তিনি রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এরপর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 

এদিন রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সেখানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

ভাইয়ের কবর জিয়ারতের পর বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 

সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কবর জিয়ারত   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close