শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কোস্ট গার্ড।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   তেল   জাহাজ   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close