শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
প্রধানমন্ত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) তার এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। 

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানাই।’’

তিনি বলেন, ‘ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করেন।’

মোদি আরও বলেন, ‘এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে তুলে ধরে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বার্তায় তিনি উল্লেখ করেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী বলেও জানান তিনি।

চিঠির শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   ঈদুল আজহা   শুভেচ্ছা   নরেন্দ্র মোদি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close