শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বান্দরবানে পবিত্র ঈদুল আজহা উদযাপন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শহরের হাজার হাজার মুসল্লি একসঙ্গে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন।

পরে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পবিত্র   ঈদুল আজহা   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close