রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে পাঁচজন নিহত ও ৮-১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের যাত্রীও রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটি একপাশ কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এতে আহত ৮-১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাস যাত্রী বলেও জানান তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   মোটরসাইকেল   বাস   ধাক্কা   নিহত ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close