সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পাকুন্দিয়ায় ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও নৈতিক বিকাশে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা।

শুক্রবার (২৯ মে) সকালে মাদ্রাসার দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

পাকুন্দিয়া মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বায়েজিদ মাহমুদ। এছাড়াও বক্তব্য দেন সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস শিক্ষক আব্দুল্লাহ আল রাসেল, ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার কর্মকর্তা এস এম রায়হান এবং কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই সফলতা অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং নৈতিক মূল্যবোধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে শিক্ষার্থীরাই দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মেডিকেল অফিসার ডা. বায়েজিদ মাহমুদ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির করে ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।

বিসিএস শিক্ষক আব্দুল্লাহ আল রাসেল নিজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পিত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীরই একটি স্বপ্ন থাকা প্রয়োজন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।”

ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস এম রায়হান শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান ও আধুনিক কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক মনোভাবের গুরুত্ব তুলে ধরে বলেন, “সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনাই একজন শিক্ষার্থীকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। উচ্চশিক্ষা, সরকারি ও বেসরকারি চাকরি, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীরা অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, পড়াশোনার কৌশল ও সফলতার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজনকে অত্যন্ত উপকারী ও অনুপ্রেরণাদায়ক বলে অভিমত ব্যক্ত করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   দক্ষতা   ক্যারিয়ার   গাইডলাইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close