শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৩৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে, তা স্বচক্ষে দেখতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন রুট প্রদক্ষিন করছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই প্রধানমন্ত্রী স্বয়ং গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হয়েছেন।


প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তার গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পথ দিয়ে অগ্রসর হয়। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা ও রায়সাহেব বাজার মোড়ে পৌঁছান।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়িটি আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড এবং মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

নগরবাসীর ভোগান্তি লাঘবে ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এমন সরাসরি মাঠে নামা ও তদারকি কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:   প্রধানমন্ত্রী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close