শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
যশোরে ১৭টি গরু কুরবানি দিয়ে ৫ হাজার মানুষের মাঝে মাংস বিতরণ
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের বসুন্দিয়া গ্রামে পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘ফারুক মোড়ল ফাউন্ডেশন’।

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে যশোরের বসুন্দিয়া গাইদগাছি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাংস বিতরণের লক্ষ্যে বড় পরিসরে কুরবানির আয়োজন করে সংগঠনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে এবার একসঙ্গে ১৭টি গরু কোরবানি দেওয়া হয়। পরে সুশৃঙ্খলভাবে এসব মাংস স্থানীয় প্রায় ৫ হাজার সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিশাল এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন ফারুক মোড়ল ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা। তাদের তত্ত্বাবধানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সাধারণ মানুষ মাংস সংগ্রহ করেন।

ঈদের দ্বিতীয় দিনে মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজারে মাংস কিনে খাওয়া অনেক নিম্নআয়ের মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের পরিবারের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

ফারুক মোড়ল ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ফারুক মোড়ল বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। এবার ১৭টি গরু কুরবানি দিয়ে প্রায় ৫ হাজার মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। তবে আমাদের কার্যক্রম শুধু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।”

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত দরিদ্র মানুষের মাঝে মাসিক চাল বিতরণ, ঈদে পোশাক বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সুধীসমাজ ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুরবানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close