শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬      বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ      ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু
তদন্তে ডাক্তার-নার্সদের অবহেলাসহ নানা অসংগতি পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তার ও নার্সদের অবহেলাসহ হাসপাতালের বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) চ্যানেল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনার তদন্তে গঠিত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’’

তিনি জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ বেশ কিছু অসংগতি উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না বলেও তদন্তে জানা গেছে।

মন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।’

গত বুধবার (২৭ মে) রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের একটি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে এসি চালু করার পর একে একে কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যু হয়।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী   ৬ নবজাতকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close