রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি।

শনিবার (৩০ মে) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির শুরুতে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতাযুদ্ধে তার অবদান এবং দেশের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করা হয়। নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, প্রচার সম্পাদক প্রাক্তন সৈনিক মো. আলমগীর হোসেন জুয়েল, জেলা বিএনপির সদস্য আক্কাস উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পৌর ভাসানী মিলনায়তনে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শাহাদাতবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close