বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, বাড়ল জিপিএ-৫-এর সংখ্যাও      বাজারে স্বস্তির জায়গা নেই      ভারতের বিদ্যুৎ করিডর বাংলাদেশের মরণফাঁদ      গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ৫৮
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকট রয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, শয্যা না পেয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮১৪ জন হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। এ রোগে অধিকাংশ শিশুর পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক ও স্বজনরা।

শনিবার (৩০ মে) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। গত ২৯ মার্চ থেকে হাম রোগীর সংখ্যা গণনা শুরু হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close