রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
জাতীয়
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ। তবে আজও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর রাস্তাঘাটও ফাঁকা।

রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার চিরচেনা ব্যস্ত রূপ।

যাত্রাবাড়ীর জনপথ মোড়ে বরিশাল থেকে ফেরা ইমরান হোসেন বলেন, ‘ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় ছিল, ফেরার সময় তেমনটা পাইনি। বাসেও খুব বেশি চাপ ছিল না, আরামেই চলে এসেছি।’

রাজিব পরিবহনে গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘অনেকে এখনও গ্রামেই আছেন, তাই ভিড় কম। তবে দুই-একদিন পরই ঢাকায় মানুষের চাপ বাড়বে বলে মনে হচ্ছে।’

কুমিল্লা থেকে ঈদ শেষে ঢাকায় আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন আলম বলেন, ‘ঈদের ৫ দিন আগে বাড়ি গিয়েছিলাম। সামনে পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজ ঢাকায় ফিরলাম। বাড়ি যাওয়ার সময় যানজটে পড়লেও আজকে আসতে কোনো কষ্ট হয়নি।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঈদ   ছুটি শেষে রাজধানীমুখী মানুষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close