সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নেত্রকোণা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারকারী বাবর মিয়া জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন বলেন, ‘দুর্ঘটনায় আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হই তাদের মধ্য থেকে দুইজন মারা গিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নেত্রকোণা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আরও দুইজন মারা গিয়েছে বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে নিহত বাকি দুইজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাসচাপায়   মা   মেয়ে নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close