শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
কুরবানির ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত ডিএসসিসি কর্তৃক পবিত্র ঈদুল আযহার কুরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘কুরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।’

মো. আবদুস সালাম জানান, দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে চুক্তির শর্ত অনুযায়ী হাটের বর্জ্য অপসারণের দায়িত্ব ইজারাদারদের হলেও তারা তা পালন করেননি। ফলে সিটি করপোরেশনকেই বর্জ্য অপসারণের দায়িত্ব নিতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘যেসব ইজারাদার চুক্তির শর্ত মানেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে ইজারাদারদের জামানতের পরিমাণ বাড়ানো হবে, যাতে তারা দায়িত্ব পালনে আরও জবাবদিহির মধ্যে থাকেন।’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  কুরবানি   ৩৬ হাজার   বর্জ্য অপসারণ   ডিএসসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close