মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ৩২
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুইটি বাসই সড়কের পাশের ঢালে ছিটকে পড়ে এবং কাত হয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, এ পর্যন্ত অন্তত ৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের মধ্যে আটজন নারী ও বাকিরা পুরুষ। সেনাসদস্যদের সংখ্যাই বেশি হলেও বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিচুবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং আহত-নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়ায় দুই বাসের সংঘর্ষ   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close