শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও অসহায় প্রতিবন্ধীদের মঝে হুইলচেয়ার, নলকূপ, বিভিন্ন  প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার (৩১ মে) দুপুরে জেলা পরিষদের চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সাংসদ ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ। 

শেষে শাহরিন ইসলাম জেলা পরিষদের চত্বরে বৃক্ষরোপণ ও উন্নয়ন কাজের জন্য ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন।

জেলা পরিষদের প্রধান সহকারী মো. আব্দুল হাই জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থে মেডিক্যাল ও প্রকৌশলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র মেধাবী ২০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ৫০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের জন্য ৯০টি হুইল চেয়ার, ১৬টি নলকূপ, ৭১টি সিলিং ফ্যান, ১০টি সেলাই মেশিন ও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী জেলা পরিষদ   শিক্ষাবৃত্তি   বাইসাইকেল   হুইল চেয়ার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close