সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রাজনৈতিক কর্মসূচিতে সোনাগাজী ও দাগনভূঞা থানার ওসি
মো. আব্দুর রহিম, ফেনী
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:৩৬ পিএম
কামরুল ইসলাম ও ফয়জুল আজিম নোমান

কামরুল ইসলাম ও ফয়জুল আজিম নোমান

ফেনী জেলার সোনাগাজী উপজেলা বিএনপির আলোচনা সভায় অংশ নিয়েছেন সরকারি কর্মকর্তা সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমান। এ ঘটনা সোনাগাজীতে নানা সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার (৩১ মে) বিকাল ৪টার দিকে সোনাগাজী পৌরসভার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছিলেন পরিবেশ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন।

অনুষ্ঠানস্থলে দেখা গেছে, সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম মঞ্চে মন্ত্রীর পাশের চেয়ারে বসে ছিলেন ও মঞ্চে প্রথম সারিতে দলীয় নেতাকর্মীদের সাথে বসা ছিলেন দাগনভুঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান খোলা কাগজকে বলেন, ‘পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। সোনাগাজী থানা ও দাগনভূঁইয়া থানার ওসি যদি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক কর্মসূচি   সোনাগাজী থানার ওসি   দাগনভূঞা থানার ওসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close