শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরে এনসিপির কেন্দ্রীয় সংগঠককে গণপিটুনি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনকে ঘিরে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তাকে আটক করে মারধর করা হয়। 

তবে, আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

আজ রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, আনোয়ার হোসেন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী তিনি এনসিপিতে যোগ দেন। 

তার বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে আনোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

পরে গণপিটুনির শিকার আনোয়ার হোসেনকে দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত চন্দ্র দাশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   এনসিপির কেন্দ্রীয় সংগঠককে গণপিটুনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close