রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
ফটিকছড়িতে বাসচাপায় পিতা–পুত্র নিহত, ক্ষোভে বিআরটিসি বাসে আগুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বাসচাপায় পিতা ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে।

সোমবার (১ জুন) সকালে ১০টার দিকে আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন করবল্লা টিলার মালেক শাহ মসজিদ এলাকার বাসিন্দা এজাহার মিয়ার ছেলে মো. শাহজাহান (৫০) এবং তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান ও তার ছেলে পাশের বৃন্দাবনহাট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করতেন। সকালে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী অভিযোগ তুলে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের অভিযোগ, যানবাহনের অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   পিতা   পুত্র   নিহত   বিআরটিসি   বাসে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close